দ্বিধা নেই, সমাবেশ করব: রিজভী
আজ মঙ্গলবার, অথবা আগামীকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘এখানে কোনো দ্বিধা, কোনো সংকোচ নেই, আমরা সমাবেশ করব। পুলিশ যদি মনে করে, কাল (মঙ্গলবার) না দিয়ে পরশু দিন (বুধবার) দেবে, দিক; আমরা সেদিনই করব। কিন্তু সেটা আমাদের জানাতে হবে। সে প্রস্তুতি নেব।’
গতকাল সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ৭ নভেম্বরের কর্মসূচি বিষয়ে রুহুল কবির রিজভী এ কথা বলেন। তিনি বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমতির জন্য চিঠি দিয়েছি। এখনো অনুমতি পাইনি, আমরা অপেক্ষা করছি।’
অনুমতি মেলেনি, তাহলে কীভাবে সমাবেশ করবেন? এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘আমরা আশা করছি, পুলিশ অনুমতি দেবে।’
অনুমতি না পেলেও বিএনপি সমাবেশ করবে কি না, জানতে চাইলে রিজভী বলেন, ‘আমরা দেখব, নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করব। আমরা বিশ্বাস করি, পুলিশ অনুমতি দেবে। কারণ তারা বুঝতে পেরেছে, আজ (সোমবার) বিপুল সমাবেশ হয়েছে জিয়াউর রহমানের সমাধিতে।