দ্বিবার্ষিক সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মোটরচালক শ্রমিক লীগের দ্বিবার্ষিক সম্মেলন ওয়াপদা মোড় কার্যালয়ে গত শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। এতে শুকুর আলী সভাপতি ও রবিউল ইসলাম মধুকে সাধারণ সম্পাদক করে সংগঠনের ৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এর আগে সম্মেলন উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হান্নান মোল্যা, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, জেলা শ্রমিক লীগের সভাপতি রকিবুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, জেলা মোটরচালক শ্রমিক লীগের সভাপতি উজ্জ্বল মিয়া, সাধারণ সম্পাদক রতন ব্যাপারী প্রমুখ।