ধরমপাশায় আ.লীগ ও বিএনপির দলীয় প্রার্থী চূড়ান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ ধাপে অনুষ্ঠেয় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার ১০টি ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ বিলকিস বলেন, নির্বাচন মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ শনিবার প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। ৯ মে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করার শেষ দিন। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ জুন।