ধরমপাশায় যুবলীগের সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার বেলা পৌনে তিনটায় স্থানীয় জনতা মডেল উচ্চবিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
উপজেলা যুবলীগের আহ্বায়ক জুবায়ের পাশার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান। বক্তব্য দেন সাংসদ মুহিবুর রহমান, যুবলীগের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমুখ। সন্ধ্যা সাতটায় সভাপতি পদে মোজাম্মেল হোসেন ও সাধারণ সম্পাদক পদে আকরাম হোসেনের নাম ঘোষণা করা হয়।