ধরমপাশায় সাংসদের পক্ষে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সাংসদ ও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন ওরফে রতনের পক্ষে দলটির উপজেলা শাখার অপর একটি অংশ সংবাদ সম্মেলন করেছে। স্থানীয় দলীয় কার্যালয়ে গতকাল শনিবার দুপুর ১২টায় ওই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংসদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলমগীর কবীর ও সাধারণ সম্পাদক এস এ বিলকিসের দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ।

সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার, সহসভাপতি এ টি এম নাজিম উদ্দিন আল আজাদ, ধরমপাশা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরফান আলী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ আলী আকবর, শাহ আবদুল বারেক প্রমুখ উপস্থিত ছিলেন।