ধরা পড়া জঙ্গিরা অতীতে জামায়াত-শিবির করত: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী জঙ্গি কর্মকাণ্ডের প্রভাব কিছুটা হলেও বাংলাদেশে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, যেসব জঙ্গি ধরা পড়েছে, তাদের যারা এ পথে এনেছে, তারা অনেকেই অতীতে জামায়াত-শিবিরের রাজনীতি করত।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনাইটেড ইসলামি পার্টি আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন হাছান মাহমুদ।

হাছান মাহমুদ বলেন, জঙ্গিরা পবিত্র ইসলাম ধর্মের গায়ে কালিমা লেপন করছে। সরকার জঙ্গিবাদের বিরুদ্ধে খুবই কঠোর। আলেম সমাজকে সঙ্গে নিয়ে সরকার জঙ্গি সমস্যার মূল উৎপাটন করবে। তিনি আরও বলেন, দেশব্যাপী যেসব জঙ্গি ধরা পড়েছে, তাদের যারা এ পথে এনেছে ও প্রশিক্ষণ দিয়েছে, তাদের অনেকেই অতীতে জামায়াত-শিবিরের রাজনীতি করত। জঙ্গি কার্যক্রমে ইন্ধন ও অর্থের জোগানদাতাদের গোয়েন্দারা চিহ্নিত করেছে। অচিরেই তাদের গ্রেপ্তার করা হবে।