ধরিয়ে দিলে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যারা বোমা ছুড়বে ও গাড়িতে আগুন দেবে, তাদের ধরিয়ে দিতে পারলে দেওয়া হবে পুরস্কার। এ ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল মঙ্গলবার সচিবালয়ে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির নেতাদের সঙ্গে আলাপকালে তিনি এ ঘোষণা দেন। তবে পুরস্কারের মূল্য কত হবে, তা পরে জানানো হবে বলে তিনি জানান।