ধর্মঘট দমনে কঠোর হতে হবে: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ পরিবহন ধর্মঘটকে ‘অযৌক্তিক’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘ধর্মঘটের কারণে ব্যাপক জনভোগান্তি তৈরি হয়েছে। ধর্মঘট দমন ও মানুষের ভোগান্তি দূর করতে তাই সরকারকে কঠোর হতে হবে।’ গতকাল মঙ্গলবার বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে এইচ এম এরশাদ এ কথা বলেন। তিনি বলেন, ‘গাড়িচালকদের অবহেলায় অনেক মানুষের মৃত্যু হয়। ধর্মঘট করে তারা মানুষকে জিম্মি করে। সরকারকে এটা দমন করতে হবে।’ পরিবহন মালিক ও শ্রমিকদের আন্দোলনের হুমকিতে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না।