ধর্মঘট পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ছাত্র ইউনিয়নের মিছিলে পুলিশের বর্বরোচিত হামলার প্রতিবাদে গতকাল রংপুরে কারমাইকেল কলেজে ছাত্র ধর্মঘট পালিত হয়েছে। প্রগতিশীল ছাত্রজোটের ডাকে এ ধর্মঘট পালন করা হয়। ধর্মঘট চলাকালে কলেজে কোনো ক্লাস হয়নি। বেলা ১১টায় ছাত্রজোটের পক্ষ থেকে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে।