ধর্মভিত্তিক দল নিষিদ্ধের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নিষিদ্ধের দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা।
গত সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। ‘ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ কর, জঙ্গিবাদ ও যুদ্ধাপরাধীমুক্ত স্বদেশ প্রতিষ্ঠায় লড়াকু বাংলাদেশ তোমাকে অভিবাদন’ শীর্ষক এ মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে হলে ধর্মভিত্তিক দলগুলো নিষিদ্ধের কোনো বিকল্প নেই। জামায়াত এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত হয়ে বাংলাদেশকে বিষিয়ে তুলছে। তাঁরা বলেন, বাংলাদেশের প্রতিষ্ঠিত যুদ্ধাপরাধীদের ফাঁসি হলেও এখনো তাঁদের কিছু দোসর রয়ে গেছে, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।