ধর্মীয় অনুষ্ঠানেও হামলা চালাচ্ছে আ.লীগ: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নব্বইয়ের গণ-আন্দোলনে নিহত নাজির উদ্দিন জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার উল্লাপাড়ায় তাঁর গ্রামের বাড়িতে আয়োজিত মিলাদ মাহফিলে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘হিংস্র আওয়ামী লীগ সরকার বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারই শুধু কেড়ে নেয়নি, এখন ধর্মীয় অনুষ্ঠানগুলোতেও হামলা চালাচ্ছে।’
গতকাল শনিবার দুপুরে এক ব্রিফিংয়ে রিজভী এ অভিযোগ করেন। তিনি বলেন, শুক্রবার জেহাদের গ্রামের বাড়িতে মিলাদ চলাকালে স্থানীয় সাংসদের নির্দেশে পুলিশ জেহাদের বাড়ি ঘিরে ফেলে এবং মিলাদে বাধা দেয়।
চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রদলের নেতা আদিল মাহমুদ হত্যার নিন্দা জানিয়ে রিজভী দাবি করেন, প্রতিদিন গড়ে ২০ জন মানুষ হত্যার শিকার হচ্ছেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশ নয়, আওয়ামী লীগের মতো একটি পুরোনো দলের জন্যও অভিশাপ হয়ে দেখা দিয়েছেন।