ধ্বংসাত্মক কাজে এলডিপি নেই: অলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ বলেছেন, এলডিপি কখনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না। এখনো নেই, আগামীতেও থাকবে না। এলডিপি সব সময় আইন ও সংবিধান মেনে রাজনীতি করে।
গতকাল বুধবার এক বিবৃতিতে অলি আহমদ এ কথা বলেন। এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেনের (সেলিম) বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দায়ের এবং গণমাধ্যমে রাজধানীতে নাশকতাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন এমন ব্যক্তিদের তালিকায় তাঁর নাম প্রকাশের প্রতিবাদ জানিয়ে তিনি এ বিবৃতি দেন।
প্রসঙ্গত, পুলিশের গাড়িতে বোমা হামলার অভিযোগে ১৮ জানুয়ারি রমনা থানায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের সঙ্গে এলডিপির শাহাদাত হোসেনকেও আসামি করা হয়। এ ছাড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) বরাত দিয়ে ‘রাজধানীতে নাশকতায় যুক্ত ৪৫-৫০ জন?’ শিরোনামে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনেও তাঁর নাম আসে।