নজরুল ইসলাম খান ও কামাল ইবনে ইউসুফ করোনায় আক্রান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান আজ মঙ্গলবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
তা ছাড়া দলটির আরেক নেতা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফেরও করোনা শনাক্ত হয়েছে। অসুস্থতার কারণে তিনি কয়েক দিন ধরেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। গতকাল সোমবার অবস্থার অবনতি হতে তাঁকে তখন থেকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
এই দুই নেতার রোগীমুক্তির জন্য দলের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।