নড়াইলে জাতীয় পার্টির সম্মেলন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইল জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন আজ রোববার। সম্মেলনে কাউন্সিলররা ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করতে চান।
দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ফায়েকুজ্জামান ফিরোজ বলেন, সম্মেলন উপলক্ষে নড়াইল শিল্পকলা একাডেমী চত্বরে তৈরি করা হয়েছে বিশাল প্যান্ডেল। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এ ছাড়া সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের, সাইদুর রহমান, সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর, যুগ্ম মহাসচিব রেজাউল হক ভূঁইয়া, শফিকুল ইসলাম, হাসান সিরাজ, ভাইস চেয়ারম্যান আবুল হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলন সফল করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শহর ও শহরতলির গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে একাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। সম্মেলনস্থল ও আশপাশের এলাকা ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুনে। সম্মেলনে কাউন্সিলরের সংখ্যা ১৭৫। সভাপতি-সম্পাদক পদে প্রায় এক ডজন প্রার্থীর নাম শোনা যাচ্ছে।
জেলায় দলের শেষ সম্মেলনটি হয়েছিল ২০১০ সালে।