নতুন ইসি: কাল প্রতিক্রিয়া জানাতে পারে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন নির্বাচন কমিশন নিয়ে ​আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কাল মঙ্গলবার রাতে জানাতে পারে বিএনপি। কাল রাতে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের বৈঠ​কের পর প্রতিক্রিয়া জানানো হতে পারে বলে দলের কয়েকটি সূত্রে জানা গেছে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রথম আলোকে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কাল ২০-দলের বৈঠক ডেকেছেন। রাত সাড়ে ৮টায় গুলশান কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

এ দিকে আজ রাতে গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ​বৈঠকে উপস্থিত একজন সদস্য জানিয়েছেন নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়ে আলোচনা হয়েছে।