নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর গলাচিপা উপজেলা যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় খালিদুল ইসলাম সভাপতি নির্বাচিত হন। এ ছাড়া এ অধিবেশনে ২৪৬ জন প্রতিনিধির (কাউন্সিলর) গোপন ভোটে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন আশিকুর রহমান। এর আগে বিকেল চারটায় গলাচিপা অফিসার্স ক্লাব মিলনায়তনে পটুয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ক আরিফুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়।