নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শেষে গত শনিবার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ৬৭ সদস্যবিশিষ্ট এ কমিটিতে মির্জা মনিরুজ্জামান ও রেজাউল হক যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে বিকেলে মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। প্রধান বক্তা ছিলেন ফরিদপুর-১ আসনের সাংসদ আব্দুর রহমান।