নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মহানগর ছাত্রলীগের সম্মেলনের ১৬ দিনের মাথায় ঘোষণা করা হলো নতুন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ চারজনের নাম। গত রোববার কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি পদে আবদুল বাসিত, সাধারণ সম্পাদক আবদুল আলীম, সাংগঠনিক সম্পাদক সজল দাস ও সৈকত চন্দ্রকে রাখা হয়েছে। ৪ জুলাই এ সম্মেলন হয়। এদিন পদপ্রত্যাশী ৬৯ জনের জীবনবৃত্তান্ত গ্রহণ করেন কেন্দ্রীয় নেতারা। সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক এমরুল হাসান নতুন কমিটির বিষয়ে বলেন, পূর্ণাঙ্গ কমিটি পরে কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হবে।