নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের ৩৩তম কাউন্সিল শেষে সিলেট জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার বিকেলে সিলেটের বার হলে কাউন্সিল শেষে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন রাতে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। ১৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটির সভাপতি হয়েছেন সপ্তর্ষি দাস, সাধারণ সম্পাদক দীপংকর দাশ গুপ্ত, সাংগঠনিক সম্পাদক রনি সেনাপতি। জেলা সংসদের বিদায়ী সভাপতি সহিদুজ্জামান পাপলুর সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ। নতুন কমিটি ঘোষণার পর পরিচিতিমূলক সভায় উদীচী সিলেটের উপদেষ্টা বাদল কর, জেলা সিপিবির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমন, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক বিদ্রোহী আবির, খেলাঘর সিলেটের সাধারণ সম্পাদক তপন চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।