প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় পোষ্টকামুরী গ্রামে আলহাজ মো. শফি উদ্দিন মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে ওই কমিটি গঠন করা হয়। এতে সভাপতি পদে শেখ নাইম ও সাধারণ সম্পাদক পদে মো. নাহিদ মিয়াকে মনোনীত করা হয়। পৌর ছাত্রলীগের আহ্বায়ক আবুবক্কর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম শিপলু ও শামীম আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি খন্দকার নাইম হোসেন ও সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন বক্তৃতা করেন।