প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বৃহস্পতিবার পঞ্চগড়ের বোদা প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভায় সমঝোতার ভিত্তিতে কমিটি গঠন করা হয়। দৈনিক আমাদের সময়-এর জেলা প্রতিনিধি নজরুল ইসলামকে সভাপতি ও দেশ টেলিভিশন ও দৈনিক বর্তমান-এর জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে আহসান হাবিব ও আনোয়ার হোসেন, সহসাধারণ সম্পাদক পদে মির্জা আবদুল মতিন, কোষাধ্যক্ষ ও সমাজকল্যাণ সম্পাদক পদে আশরাফুজ্জামান, দপ্তর ও প্রচার সম্পাদক পদে মাসুম বিল্লাহ ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জয়নুল আবেদীন নির্বাচিত হয়েছেন।