নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। মাহমুদুল হাসান সভাপতি ও মাজেদুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁরা দুজনই স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। গতকাল শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক সেকেন্দার আলী আনুষ্ঠানিকভাবে ৪৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন। নবগঠিত কমিটিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কামাল উদ্দিন আহাম্মদ শুভেচ্ছা জানিয়েছেন। সংগঠনটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।