নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা ও সরকারি মুজিব কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি চূড়ান্ত করা হয়েছে। গতকাল রোববার সকালে আওয়ামী লীগের কার্যালয়ে তিনটি কমিটি চূড়ান্ত করা হয় বলে জানান উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান। নতুন কমিটিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি হয়েছেন নিজাম উদ্দিন ওরফে মুন্না, সাধারণ সম্পাদক হয়েছেন হামিদুর রশিদ ওরফে বিপ্লব। বসুরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি হয়েছেন শাহ ফরহান ওরফে লিংকন, সাধারণ সম্পাদক হয়েছেন খান শিহাবুর রহমান ওরফে শিহাব। অপরদিকে সরকারি মুজিব কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি করা হয়েছে নূর এ মাওলা ওরফে রাজুকে, সাধারণ সম্পাদক করা হয়েছে মোবারক হোসেন ওরফে রিয়াদকে। গত শনিবার ছাত্রলীগের এই তিনটি শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সাইফুর রহমান।