নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কুষ্টিয়া জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ইয়াসির আরাফাতকে সভাপতি ও সাদ আহমেদকে সাধারণ সম্পাদক করে ছয়টি পদের বিপরীতে নাম লেখা একটি চিঠি গত সোমবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের ফেসবুকে পোস্ট দেওয়া হয়। এ ছাড়া সহসভাপতি পদে রয়েছেন আরশেদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেদওয়ান রনি ও মো. আতিকুর রহমান অনিক এবং সাংগঠনিক সম্পাদক সারদুল এহসান লিপু। এস এম জাকির হোসাইন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এক বছরের জন্য ছাত্রলীগের জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কুষ্টিয়া অফিস