নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের নতুন কমিটি গত মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে জসিম উদ্দিন চৌধুরীকে সভাপতি, মোহাম্মদ ছৈয়দকে সাধারণ সম্পাদক ও মোকারম হোসেন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইসলাম আহমদ বলেন, আগামী এক মাসের মধ্যে ৪৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নতুন কমিটিকে বলা হয়েছে।