নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের দরগাগেট এলাকায় অবস্থিত দেশের প্রাচীন সাহিত্যপ্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) সভাপতি পদে ভাষাসংগ্রামী ও শিক্ষাবিদ মো. আবদুল আজিজ পুনর্নির্বাচিত হয়েছেন। সংগঠনটির ২০১৭-১৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোনো পরিষদ না থাকায় আবদুল আজিজের নেতৃত্বাধীন পরিষদের সবাই নির্বাচিত হয়েছেন। এতে সাধারণ সম্পাদক পদে এ এইচ মাহমুদ রাজা চৌধুরী নির্বাচিত হন। গত সোমবার রাতে নির্বাচন অনুষ্ঠিত হয়।