নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের এক বছর মেয়াদি নতুন কমিটিতে তৌহিদ হাসান সভাপতি ও নাজমুল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১০টি সাংস্কৃতিক সংগঠনের একজন করে প্রতিনিধি ভোট দেন। সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি জোবায়ের টিপু নির্বাচনের ফল ঘোষণা করেন। ভোটে সহসভাপতি হয়েছেন আবু সাঈদ ও মুশফিকুস সালেহীন। নজির আমিন চৌধুরী অর্থ সম্পাদক, সাইফুল ইসলাম দপ্তর সম্পাদক ও আবির মিয়া প্রচার সম্পাদক, স্বাগতম সাহা, রফিকুল ইসলাম ও মাহাথির মুহাম্মদ কার্যকরী সদস্য হয়েছেন।