নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শুক্রবার রাতে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২৪ সদস্যের কার্যকরী নতুন কমিটিতে আসানুজ্জামানকে সভাপতি ও আমজাদ হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ উপলক্ষে একটি আলোচনা সভা হয়। এতে আসানুজ্জামান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ। এতে আরও বক্তব্য দেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি মন্টু লাল তেওয়ারী প্রমুখ।