নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজার বণিক সমিতির আহ্বায়ক কমিটি গত শুক্রবার বিকেলে গঠন করা হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট কমিটিতে বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নায়েব আলী শেখকে আহ্বায়ক করা হয়েছে। এ উপলক্ষে ইউপি কার্যালয় চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুস সাত্তার খান, সিপিবির উপজেলা সভাপতি এস এম দাউদ খান, ব্যবসায়ী পুলক লাহেরী, আতাউর রহমান, হাসান আলী বিশ্বাস প্রমুখ।