নতুন কমিটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনিরুজ্জামান মিরাজকে সভাপতি ও খন্দকার ফরহাদ আহম্মদকে সাধারণ সম্পাদক করে মাগুরা প্রাইভেট ক্লিনিক ওনার্স অ্যাসোসিয়েশনের ১৩ সদস্যবিশিষ্ট কমিটি গতকাল বুধবার গঠন করা হয়। মাগুরা সদর হাসপাতালের সম্মেলনকক্ষে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন মুন্সী মো. ছাদুল্লাহ। বক্তব্য দেন চিকিৎসক কাজী তারিফুজ্জামান, জয়ন্ত কুমার কুণ্ডু, সংগঠনের বিদায়ী সভাপতি মো. আক্তারুজ্জামান প্রমুখ। নতুন কমিটির অন্যরা হলেন সহসভাপতি মো. রবিউল ইসলাম ও মো. মুস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন ও মো. রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, কোষাধ্যক্ষ মো. রবিউল ইসলাম ও মো. শিহাব, দপ্তর সম্পাদক মো. নবাব আলী ও মহিলা সম্পাদক রেশমা সুলতানা।