চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি গঠনে কেন্দ্রীয় নেতাদের পরামর্শ দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের আন্দরকিল্লায় নগর ভবনের মেয়র কার্যালয়ে আ জ ম নাছিরের সঙ্গে বৈঠক করেন ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতা। বৈঠকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
গতকালের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মশিউর রহমান ও উপ-ক্রীড়া সম্পাদক মো. হোসাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি আলমগীর টিপু, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজন।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন মো. হোসাইন। তিনি প্রথম আলোকে বলেন, মেয়র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যক্রম গতিশীল করার জন্য নতুন কমিটি গঠনের পরামর্শ দিয়েছেন।
এদিকে একই বিষয় নিয়ে আজ বুধবার চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন সহসভাপতি মশিউর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের দুই শীর্ষ নেতার সঙ্গে বৈঠকের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থগিত কমিটির নেতাদের সঙ্গে আলোচনা করা হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বর্তমান কমিটি গঠন করা হয়েছিল ২০১৫ সালের ২০ জুলাই। বিভিন্ন সময়ে সংঘর্ষের কারণে চলতি বছরের ৪ মে কমিটি স্থগিত করা হয়। এর আগেও পাল্টাপাল্টি সংঘাতে লিপ্ত হওয়ায় ২০১৬ সালের ৮ ফেব্রুয়ারিও একবার এই কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ
নতুন কমিটিদিতে বললেনসিটি মেয়র
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি