নতুন কমিটির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষুব্ধ একটি অংশ গতকাল বৃহস্পতিবার শহরে বিক্ষোভ সমাবেশ করেছে।
গত বুধবার কেন্দ্রীয় কমিটি থেকে সভাপতি-সাধারণ সম্পাদকসহ সাত সদস্যবিশিষ্ট রংপুর মহানগর কমিটি ঘোষণা করা হয়। এর প্রতিবাদে গতকাল বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত রংপুর প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিক্ষুব্ধ একটি অংশ। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও ওয়ার্ড কমিটির নেতাদের আয়োজনে এ সমাবেশ করা হয়।
মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য রুবাইয়াত ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ২৫ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, ২০ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান, ২২ নম্বর ওয়ার্ডের সভাপতি আহসান হাবিব, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি জলিল সরকার প্রমুখ। নতুন সাত সদস্যের কমিটির সভাপতি হলেন আতাউজ্জামান বাবু ও সাধারণ সম্পাদক রমজান আলী। এমন একটি সংবাদ বিজ্ঞপ্তি স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়।