নতুন নির্বাচন কমিশনে আস্থা প্রকাশ রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) নেতৃত্বে নতুন কমিশন আস্থার সঙ্গে তাদের দায়িত্ব পালনে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সিইসি কে এম নুরুল হুদার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল গতকাল সোমবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষৎ করতে গেলে তিনি নবগঠিত কমিশনকে স্বাগত জানিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে রাষ্ট্রপতি সব রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অন্য সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষÿ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে নবগঠিত নির্বাচন কমিশনের সদস্যদের আহ্বান জানান।