নতুন ভ্যাট আইনের যৌক্তিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবর: নতুন মূল্য সংযোজন কর (মূসক, যা ভ্যাট নামে অধিক পরিচিত) আইনে সাধারণ মানুষের কষ্ট বাড়বে। বেশ কিছু ক্ষেত্রেই আগের চেয়ে বেশি হারে ভ্যাট দিতে হবে। এই তালিকায় আছে দেশি ব্র্যান্ডের কাপড়চোপড়, ভোজ্যতেল, চিনি, সুপারশপ, নির্মাণসামগ্রীর রড, বিদ্যুৎ বিল, সোনার গয়না ইত্যাদি। (সূত্র: প্রথম আলো, ৪ মে ২০১৭)

.
.

দেশীয় ব্র্যান্ডের পোশাকশিল্পের ওপর আগে ভ্যাট ছিল ৪ শতাংশ। ১ জুলাই থেকে হবে ১৫ শতাংশ। বিদেশি পোশাক না পরলে তো জাতে উঠবেন না!

দেশীয় পোশাকে ভ্যাট বাড়ানোর মানে কী?

দেশ উন্নত হচ্ছে। পোশাকে কেন উন্নতি আসবে না?

অতিরিক্ত তেল খেয়ে অতিরিক্ত চর্বি জমাচ্ছেন। আপনার এই দুরবস্থার কথা ভেবেই ভোজ্যতেলের ওপরও ভ্যাট আরোপ করা হয়েছে ১৫ শতাংশ।

.
.

ভাবতেই ভালো লাগতেছে, আমাদের দামটাও বাড়বে!

তেলবাজরা যদি আমাগো একটু কম ইউজ করত!

রামপাল বিদ্যুৎকেন্দ্র চান না, আবার বিদ্যুৎও চান! এবার ১০০ টাকা বিদ্যুৎ বিল জমা দিতে গিয়ে দেখবেন ১১৫ টাকা দিতে হবে।

.
.

বিদ্যুতের দাম কেন বাড়ছে?

বিদ্যুতের ওপর বেশি ভ্যাট বসিয়ে সেই টাকা দিয়ে নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে একটি আলোকিত জাতি উপহার দিতেই তো ভ্যাট বসানো।

বাড়ির নির্মাণসামগ্রী রডের ওপরও ভ্যাট বাড়ছে। সম্প্রতি ভবন ও

রেললাইনে কেন বাঁশ ব্যবহৃত হয়েছিল, বুঝতে পারছেন?

.
.

শহরে তো আর নতুন বাড়ি বানানোই যাবে না, আপনার দাম বাড়লেই বা কী!

আসলে ইট-পাথরের জীবন ছেড়ে গ্রামে গিয়ে টিনের ঘরে থাকতে উদ্বুদ্ধ করাই এর উদ্দেশ্য।

ফাস্টফুডেও গুনতে হবে অতিরিক্ত ভ্যাট। বার্গার, স্যান্ডউইচ, পাস্তা, পিৎজা খেতে খেতে আমরা ভুলে যেতে বসেছি নিজস্ব ঐতিহ্য। তাই এই ব্যবস্থা।

.
.

এরা ছিল মাছে-ভাতে বাঙালি। এখন নিশ্চয়ই পুরোনো লাইনে ফিরে যাবে।

বেশি কিনলে চালের ওপরও ১৫ শতাংশ ভ্যাট বসে যাবে।

এসির বাতাস খেতে খেতে বাজার করবেন আর কাঁচাবাজারের ব্যবসায়ীরা লোকসান গুনবে? সুপারশপে কেনাকাটায় ভ্যাট দিতে হবে ১৫ শতাংশ।

.
.

সুপারশপেও অতিরিক্ত ভ্যাট?

সুপারশপে এসির বাতাস খেয়ে বাজার করে অতিরিক্ত ভ্যাট না দিয়ে কাঁচাবাজারে যান। বাজার সেরে বাসায় ফেরার পথে ভ্যাটের বেঁচে যাওয়া টাকাগুলো দিয়ে একটা এসিও কিনে ফেলতে পারবেন।