নদী-খাল খুন করেছেন জিয়া: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাজাহান খান। ফাইল ছবি
শাজাহান খান। ফাইল ছবি

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান অভিযোগ করেছেন, জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকার সময় মানুষ খুন করেছেন, নদীও খুন করেছেন। মানুষ খুন করা আর নদী খুন করার মধ্যে কোনো পার্থক্য নেই।
আজ রোববার বিকেলে মংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেলের খনন কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন নৌমন্ত্রী।

শাজাহান খানের দাবি, জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকার সময় চিংড়ি ঘের বানাতে তিন শতাধিক খাল বিএনপির নেতা-কর্মীদের কাছে ইজারা দিয়েছিলেন। তিনি এই কাজটি না করলে আজ এই দুর্ভোগ পোহাতে হতো না। এখন এসব নদী ও খাল উদ্ধার করতে হিমশিম খেতে হচ্ছে।

নৌপরিবহন মন্ত্রী বলেন, আগামী জুনে মংলা-ঘষিয়াখালী নৌ পথটির খনন কাজ শেষ করে পুরোপুরি চালু করা সম্ভব হবে। এই পথটি পুরোপুরি চালু হলে সুন্দরবনে শ্যালা নদী দিয়ে আর মংলা বন্দরের জাহাজ চলাচল করবে না।

এ সময় মন্ত্রীর সঙ্গে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) মো. রফিকুল ইসলাম, সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, রণজিত রায়, নুরুল ইসলাম সুজন, আনোয়ারুল ইসলাম আনার, মমতাজ বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।