নয় বছর পর সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ নয় বছর পর গতকাল সোমবার নাটোরের লালপুর উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আসাদুল ইসলাম আওয়ালকে সভাপতি ও মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। আবদুল্লাহ আল হাসানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ আবুল কালাম আজাদ, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন প্রমুখ। নাটোর প্রতিনিধি