নয়াপল্টনে ছাত্রদলের পদবঞ্চিতদের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করছে ছাত্রদলের পদবঞ্চিতদের একাংশ।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে তারা বিক্ষোভ শুরু করে। দুপুর ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্ষোভ চলছে।
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমানের নেতৃত্বে ওই বিক্ষোভ চলছে বলে জানা গেছে। ঘটনাস্থলের আশপাশে পুলিশ মোতায়েন রয়েছে।
গত মঙ্গলবার রাতে রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। অভিযোগ উঠেছে, কমিটির ঘোষিত তালিকার কেউই নিয়মিত ছাত্র নন। সবার বয়স ৩০ থেকে ৪০-এর মধ্যে। তাঁদের অন্তত ৩৫ জন বিবাহিত।
আরও জানতে পড়ুন
নিয়মিত ছাত্র নন কেউই