না থামলে খালেদা আরও ধরা খাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘তিনি এমনিতেই একটার পর একটা ধরা খাচ্ছেন, না থামলে সামনে আরও ধরা খাবেন।’
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভেদিকুড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল শুক্রবার বিকেলে শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণকালে আলোচনায় কৃষিমন্ত্রী এসব কথা বলেন।
বিএনপির নেত্রীকে উদ্দেশ করে কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলার মানুষ আপনার বোমাবাজিকে উপেক্ষা করে শেখ হাসিনার সঙ্গে আছে। অবরোধের নামে পুলিশ হত্যা করে, বিজিবির গাড়িতে ঢিল মেরে সরকার ফেলা যাবে না। এখনো সময় আছে, সন্ত্রাস ছেড়ে রাজনীতির পথে আসুন।’
মন্ত্রী নালিতাবাড়ী ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের ৫৪০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে কম্বল বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার (এসপি) মেহেদুল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোখলেছুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আসমত আরা ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।