না.গঞ্জে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এখনো দলীয় প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। তবে জেলা বিএনপির সভাপতি খন্দকার তৈমুর আলম জানিয়েছেন, আজ সোমবার দলের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

রোববার দিবাগত রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর তৈমুর আলম এ কথা জানান। এ সময় তাঁর সঙ্গে নারায়ণগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

তৈমুর আলম প্রথম আলোকে বলেন, তাঁকে নির্বাচনে প্রার্থী হতে বলা হয়েছিল। তিনি চেয়ারপারসনকে বলেছেন, তিনি (খালেদা জিয়া) দুই বছর ধরে এই নির্বাচন কমিশনকে অথর্ব, মেরুদণ্ডহীন বলে আসছেন। এই কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই তিনি (তৈমুর আলম) এ কমিশনের অধীনে নির্বাচনে অংশ নিতে চান না। তাঁকে প্রার্থী না করার জন্য চেয়ারপারসনকে তিনি অনুরোধ করেন।

তৈমুর আলম আরও বলেন, সোমবার আবারও তাঁরা চেয়ারপারসনের সঙ্গে দেখা করবেন। তখন প্রার্থী নির্বাচন করা হবে।