নাগরপুরে আ.লীগ বিএনপি সমানে সমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে চারটি করে ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি-মনোনীত প্রার্থীরা। গত বুধবার নির্বাচন শেষে গভীর রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়।
দুটি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং একটি ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগ থেকে বিজয়ীরা হলেন নাগরপুর ইউপিতে সদর কুদরত আলী, সলিমাবাদে দাউদুল ইসলাম খান, ধুবুড়িয়ায় মতিয়ার রহমান ও বেকড়া ইউপিতে শওকত হোসেন মোল্লা।
বিএনপির মনোনীত বিজয়ীরা হলেন ভাদ্রা ইউপিতে হাবিবুর রহমান খান, মোকনায় আতাউর রহমান খান, দপ্তিয়রে এম ফিরোজ সিদ্দিকী ও পাকুটিয়া ইউপিতে সিদ্দিকুর রহমান।
আওয়ামী লীগের বিদ্রোহী বিজয়ীরা হলেন গয়হাটা ইউপিতে মোস্তাফিজুর রহমান ও মাহমুদনগরে আনোয়ার হোসেন।
বিএনপির বিজয়ী বিদ্রোহী প্রার্থী হলেন সহবতপুর ইউপিতে তোফায়েল আহমেদ।