নাগরিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরাবরের মতো এবারও কূটনীতিক ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার ঈদের দিন বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, ঈদের দিন বিলা ১১টা থেকে সাড়ে ১১ পর্যন্ত বিএনপির চেয়ারপারসন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তিনি দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।