নাজমুল হুদার নতুন দল বিএমপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার নতুন দল গঠনের ঘোষণা দিয়েছেন সাবেক মন্ত্রী ও বিএনপির নেতা নাজমুল হুদা। এবার তাঁর দলের নাম বাংলাদেশ মানবাধিকার পার্টি বা বিএমপি। গতকাল শনিবার রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাজমুল হুদা এই দলের ঘোষণা দেন।
নাজমুল হুদা বলেন, এই দল বাংলাদেশের তৃতীয় রাজনৈতিক জোট তথা বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের চালিকাশক্তি হিসেবে জোটের অন্যান্য শরিক দলের সঙ্গে সুশাসন প্রতিষ্ঠায় একযোগে কাজ করবে। তিনি দেশের সব মানবাধিকার সংগঠনকে মানবাধিকার পার্টির পতাকাতলে জড়ো হওয়ার আহ্বান জানান।