নাটোর জেলা মহিলা আ.লীগের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রত্না আহমেদ সভাপতি ও বিউটি আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলন শেষে গত বুধবার রাতে এই ঘোষণা দেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, বুধবার সকালে শহরের কান্দিভিটা এলাকার একটি পত্রিকার কার্যালয় চত্বরে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে রাত নয়টার দিকে রত্না আহমেদকে সভাপতি ও বিউটি আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নাটোর-২ (সদর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।