নাটোরে গুলিতে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর
নাটোর

নাটোর শহরের তেবাড়িয়া মোড়ে দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তির নাম-পরিচয়ের ব্যাপারে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে তাঁরা ছাত্রদলের কর্মী বলে দাবি বিএনপির।
দুলাল ব্যাপারী নামের বিএনপির এক নেতার ভাষ্য, নিহত দুজনের নাম রাকিবুল ও রনি। তাঁদের বয়স ১৮-২০-এর মধ্যে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তেবাড়িয়া মোড়ে ওই দুই ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার পর তাঁদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবুল কালাম আজাদ ওই দুজনকে মৃত ঘোষণা করেন।
দুর্বৃত্তদের গুলিতে দুই ব্যক্তির নিহত হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক। তিনি বলেন, নিহত দুজনের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। কে বা কারা তাঁদের গুলি করেছে, তা-ও বলা যাচ্ছে না।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক দাবি করেন, নিহত দুই ব্যক্তি ছাত্রদলের কর্মী। এ হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন তিনি।