নারায়ণগঞ্জে ১৩ ডিসেম্বর ২০-দলীয় জোটের জনসভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জে ১৩ ডিসেম্বর জনসভা করবে বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।
নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে গণসংযোগের অংশ হিসেবে এ জনসভা অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার রাতে জনসভার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় সূত্র জানিয়েছে।
এর আগে একই দাবিতে কুমিল্লা, কিশোরগঞ্জ, জামালপুর, নাটোর, নীলফামারীসহ বেশ কয়েকটি জেলায় জনসভা করেন খালেদা জিয়া।