নারায়ণগঞ্জবাসী জানতে চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর বলেছেন, কার ইশারায় ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) দিতে বিলম্ব হচ্ছে, নারায়ণগঞ্জবাসী তা জানতে চায়। গতকাল শুক্রবার বিকেলে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ শহর শাখার দ্বাদশ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের শহর কমিটির সভাপতি আবদুল হাই শরীফের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, শিবনাথ চক্রবর্তী, শাহানারা খানম, শরৎ চন্দ মণ্ডল এবং সুজয় রায় চৌধুরী।