নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নতুন কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার বিকেলে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা ছিলেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা কমরেড রাজেকুজ্জামান।
সম্মেলনে আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য মিছিল শহর প্রদক্ষিণ করে। চারণ সাংস্কৃতিক কেন্দ্র গণসংগীত পরিবেশন করে। সম্মেলনে দ্বিতীয় অংশে জেলা কাউন্সিলে সেলিম মাহমুদ সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ৩০ সদস্যবিশিষ্ট গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার নতুন কমিটি গঠন করা হয়।
সেলিম মাহমুদের সভাপতিত্বে¦সম্মেলনে আরও বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ওসমান আলী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি আহসান হাবীব বুলবুল প্রমুখ।
রাজেকুজ্জামান রতন বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। দেশের জিডিপি বাড়ছে বলে সরকার প্রতিদিন নিজের সাফল্য প্রচার করছে। কিন্তু সাফল্যের ভিত্তি যে শ্রমিক, তাঁদের অধিকার, মজুরি, জীবনযাপন নিয়ে প্রশ্ন করলে সরকার ও মালিকশ্রেণি নীরবতা পালন করে।
ওসমান আলী বলেন, ২০০৬ সালে শ্রম আইন প্রণয়ন ও ২০১৩ সালে সংশোধিত শ্রম আইন প্রণয়ন হলেও শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হয়নি।