নারী দিবসে নারীশাসনের অবসান চেয়ে দোয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে জাতীয় পার্টির ডাকা যৌথ সভায় নারীশাসনের অবসান চেয়ে দোয়া করা হয়েছে। আজ রোববার বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে সভার শুরুতে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ দিকে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে নারী দিবস। এবার দিবসটির প্রতিপাদ্য ‘নারীর ক্ষমতায়ন, মানবতার উন্নয়ন’।
ওই দোয়া-মাহফিলে নারীশাসনের অবসান করে পুরুষশাসন কায়েম করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। পাশাপাশি জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় বসাতে এবং এইচ এম এরশাদকে আবারও দেশের রাষ্ট্রপতি করতে দোয়া চাওয়া হয়।