নারী ভোটার বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার তিতাস উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আসন্ন নির্বাচনে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। নয়টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৩১ হাজার ১৩২ জন। এর মধ্যে নারী ৬৫ হাজার ৭৫২ জন। পুরুষ ভোটার রয়েছেন ৬৫ হাজার ৩৮০ জন। উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী আবুবকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। এই নয়টি ইউপিতে কাল ২৮ মে ভোট।