নালিতাবাড়ীতে আ.লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার অবশিষ্ট ছয়টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী গতকাল রোববার চূড়ান্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীর তালিকা অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হবে।
প্রথম ধাপে আগামী ২২ মার্চ এসব ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট হবে।
এই ১২ জন হলেন রাজনগর ইউনিয়নে ফারুক আহম্মেদ, নন্নী ইউনিয়নে মো. বিল্লাল হোসেন চৌধুরী, পোড়াগাঁও ইউনিয়নে বন্দনা চাম্বু গং, রামচন্দ্রকুড়া ইউনিয়নে মো. আমান উল্লাহ, নয়াবিল ইউনিয়নে মো. নূর ইসলাম, বাঘবেড় ইউনিয়নে মো. আবদুস সবুর, কাকরকান্দি ইউনিয়নে শহিদুল্লাহ তালুকদার, নালিতাবাড়ী ইউনিয়নে মো. আসাদুজ্জামান, রূপনারায়ণকুড়া ইউনিয়নে মো. মিজানুর রহমান, মরিচপুরান ইউনিয়নে খন্দকার শফিক আহম্মেদ, কলসপাড় ইউনিয়নে মো. আবুল কাশেম ও যোগানিয়া ইউনিয়নে মো. হাবিবুর রহমান।